আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

আটঘরিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

Share




পাবনা জেলা প্রতিনিধি: এমন আলিম

পাবনার আটঘরিয়া উপজেলায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দেবোত্তর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ১৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৩৮ জন শিক্ষার্থী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম জানান, অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এই বৃত্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন