আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী প্রধান আসামি গ্রেপ্তার

Share


নিজস্ব সংবাদদাতা:

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার ৮ই মে দুপুর এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার  এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।
আসামি দেলোয়ার হোসেন রংপুর পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে। 
মামলার বরাত দিয়ে বিপ্লব কুমার গোস্বামী বলেন, বাদির ৯ বছর বয়সী নাবালিকা কন্যাশিশু আসামি দেলোয়ার হোসেনের ‘মা কোচিং সেন্টার’-এ পড়াশোনা করত। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী ওই শিশুকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে। ওই সময় রমজানের ৫ম দিনে দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার মা কি হয়েছে জিজ্ঞেস করে। কিন্তু শিশুটি ভয়ে কিছু বলেনি। 
বিজ্ঞাপন
এরপর থেকে ওই শিশুকে আসামি দেলোয়ার একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ এপ্রিল বিকেল চারটার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়। 
এ ঘটনায় গত ২২ এপ্রিল ভুক্তভোগী ওই শিশুর মা বাদি হয়ে পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র‍্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন