কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সামান্য অর্থ সহায়তা যেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং স্বাবলম্বী হতে কিছুটা হলেও অবদান রাখতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোছাঃ ফরিদা ইয়াসমিন এমপি বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। তিনি অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কুষ্টিয়া-২, ৩, ৪ (মেহেরপুর-কুষ্টিয়া এলাকা) সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
Share
সাম্প্রতিক খবর


