মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

পলিথিনমুক্ত বিশ্ব পরিবেশ দিবসে কার্যকর পদক্ষেপের আহ্বান

Share



চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম। স্বাগত বক্তব্য ও কি-নোট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বদরুদ্দিন, ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসিরউদ্দিন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবর।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশবান্ধব নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি পলিথিনের ব্যবহার কমাতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন