মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন

Share



চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে গতিশীলতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজ ০২ জুলাই ২০২৬ বেলা ১২:০০ ঘটিকায় বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এ উপলক্ষে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে কর্মরত শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতি মহোদয় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের আঙ্গিনায় থাকা ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন