আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, জুন ১৩, ২০২৬

পোরশায় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

Share




পোরশা উপজেলা প্রতিনিধি: এম এ মান্নান
নওগাঁর পোরশা উপজেলায় মহান ১৯৭১ সালের গণহত্যা স্মরণে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল ইসলাম(ইউএনও) এবং বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, তা ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা। এই দিবসটি জাতির জন্য শোকাবহ ও বেদনাদায়ক স্মৃতি বহন করে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম। তারা গণহত্যার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন