আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
রবিবার, মে ৩১, ২০২৬

বরগুনাসহ দেশের ১৪ টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

Share


বরগুনা আমতলী প্রতিনিধী: ইমরান ইসলাম
জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ – এর ক্ষমতাবলে, সারা দেশে মোট ১৪ টি জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ সরকার৷ মঙ্গলবার ৩১ মার্চ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়৷ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহম্মেদের স্বাক্ষরিত এই আদেশ বলা হয়েছে৷ নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন৷
বরগুনা জেলায় নিয়োগ প্রপ্ত জেলা প্রশাসক হলেন বরগুনার জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসনগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চ্যায়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন৷ তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা পাবেন৷ জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন