মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Share


মেহেরপুর প্রতিনিধি: মামুন অর রশিদ
মেহেরপুরে জুলাই ০৯ সকাল ০৯:৩০ ঘটিকায় “আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর-এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত র‌্যালি এবং আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ সময় শিল্পী রানী রায়, জেলা প্রশাসক, মেহেরপুর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন