আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

সালেকুজ্জামান সালেকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ

Share


শাওন আহম্মেদ লেবু: কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি এবং দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অভিযুক্ত ভ্যাট কমিশনারের অপসারণের দাবিতে বুধবার (২৯ এপ্রিল) কুড়িগ্রামে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

এদিন দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিক নেতার সাথে সরকারি কর্মকর্তার এ ধরনের কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয়। এটি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। অবিলম্বে দোষী কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি বাবুল জামান, বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি আজিজুল এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজান। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক বুলবুল, রাতিন ও পলাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর সদস্য সচিব ও এটিএন নিউজ-এর প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, “সাংবাদিকদের সম্মান রক্ষা ও অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ। অন্যায়ের কাছে আমরা মাথানত করব না।
মানববন্ধন ও সমাবেশ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-এ-খুদা-এর নিকট চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন কেজিইউজে নেতৃবৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন