বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ক্রিয়াপ্রেমী ব্যক্তিত্ব মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারী (এফসিএ) ঐতিহ্যবাহী সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন।
এদিকে সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারী (এফসিএ) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সোস্যাল মিডিয়ায় স্থানীয় নেতৃবৃন্দ এবং তাঁর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা যায়।
এ বিষয়ে মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারী (এফসিএ) এর মতামত জানতে চাইলে তিনি বলেন ইজ্জত সম্মান মহান আল্লাহর দান। আমাকে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার গুনগত মানোন্নয়নে আমি কাজ করে যাবো। এছাড়াও তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
Share
সাম্প্রতিক খবর


