সোমবার, আগস্ট ৩১, ২০২৬

হৃদয় হ’ত্যা মামলায় ২ জনের মৃ’ত্যু’দ’ণ্ড, ৩ জনের যাবজ্জীবন

Share

স্টাফ রিপোর্টার : আল মামুন তালুকদার

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকায় রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বগুড়ার আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।
মামলার বিবরণ অনুযায়ী, বগুড়া মহানগরের কৈপাড়া এলাকায় রাগিবুল হাসান হৃদয়কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পর আদালত এলাকায় আইনজীবী, মামলার বাদীপক্ষ ও স্বজনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন