আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অতর্কিত অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা এবং সেগুলি বন্ধ করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর বাজারের ২টি এবং কুমারগাড়ি বাজারে ১টি প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করে। এসব প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেন পারখিদিরপুর বাজারে ভাই ভাই স্টোরের আতাউর রহমান, মারুফ এবং কুমারগাড়ি বাজারে আতর আলী ভূঁইয়া। অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিল। কিন্তু অভিযানের সময়ে ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুতকৃত তেল পাওয়া যায়। বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকলে আরো ৫ হাজার সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তারা অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেলসহ জ্বালানী তেল বিক্রি করছিলো।

Share
সাম্প্রতিক খবর

