হারুন অর রশিদ: গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (বুধবার) দিবাগত গভীর রাতে নলডাঙ্গা অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Share
সাম্প্রতিক খবর

