কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুমারখালী উপজেলার দয়ারামপুর এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে স্থানীয় একটি মিষ্টির ছানা তৈরির কারখানা মনিটরিং করা হয়। এসময় দেখা যায়, অবৈধ, অস্বাস্থ্যকর ও অনিরাপদ প্রক্রিয়ায় ছানা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এ অপরাধে দয়ারামপুর ঘোষপাড়া এলাকার শ্যামল ঘোষের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আরাফাত আলী।
এছাড়াও, পুরো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share
সাম্প্রতিক খবর

