রবিবার, আগস্ট ৩০, ২০২৬

আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এর নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

Share



আই ওয়ান টিভি ডেস্ক:

১৬ জুন আজ মঙ্গলবার সকাল ১০ টা সময় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে “বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি” আইজিপি পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিএসআর এর আওতায় পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ (দশ) জন কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুর এবং নূর মোহাম্মদ মোল্লা, পিপিএম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, সভাপতি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ফরিদপুর শাখা।

এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

এসময় ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর, শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুরসহ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন