আই ওয়ান ডেস্ক
আজ ০৬ এপ্রিল সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে জাতীয় বীরদের সংবর্ধনা এবং সম্মাননা দিতে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ পুরস্কার ও স্পোর্টস কার্ড প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাফুফে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়।
পরে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ দল।
আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Share
সাম্প্রতিক খবর

