আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান আবারো চালুর উদ্যোগ

Share



আই ওয়ান ডেস্ক
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। 

এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। পত্রটি মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়, ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। 
এর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল।
বিশ্বসেরার র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
জাবি শিক্ষার্থী হত্যা : আসামি ফাহিমকে কারাগারে রাখার নির্দেশ
চট্টগ্রামে সিইউসিবিএ অ্যালামনাইয়ের বর্ণিল আয়োজন
মন্ত্রণালয় থেকে চাওয়া তথ্যাদি উল্লেখপূর্বক একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রেরণের জন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন