আই ওয়ান ডেস্ক
পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চলে যাওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, কিছুক্ষণ আগে একটি গাড়িবহরের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে, ওই গাড়িবহরে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে বহন করে ইসলামাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
Share
সাম্প্রতিক খবর


