আই ওয়ান টিভি
সোমবার, জুন ১৫, ২০২৬

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃ*ত্যু

Share



রফিকুল ইসলাম রফিক স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক মৌসুমি কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়সার আলী মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার সকালে তিনি মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। কাঁঠাল গাছে উঠে ফল পাড়ার সময় তার হাতে থাকা কাস্তে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন