আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

খাল খনন উদ্বোধন স্থান পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

আগামীকাল ১৬ মে, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে আজ শুক্রবার শাহরাস্তিতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

এসময় শাহরাস্তিতে মন্ত্রী আসাদুল হাবিব দুলু-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর জেলার শাহরাস্তি ওয়ারুক বাজারের খোদ্দ খাল পুনঃ খনন কার্যক্রম ও উদ্বোধন স্থান এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মুমিনুল হক, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যগণ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন