লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বুধবার (২রা সেপ্টেম্বর) জেলা পুলিশ গোপালগঞ্জের আয়োজনে পুলিশ লাইন্সে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
এসময় পুলিশ সুপার, পুলিশ লাইন্সের রেশন স্টোর ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য সদস্যগণ।


