আই ওয়ান ডেস্ক
বেড়া উপজেলায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের, চেয়ারম্যান, এস এম রিফাত শাহরিয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাকছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি-২০২৬ ব্যাচের সর্বমোট ১২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share
সাম্প্রতিক খবর

