সোমবার, আগস্ট ৩১, ২০২৬

চাটমোহর প্রেসক্লাব পরিদর্শনে পাবনা জেলা পরিষদ প্রশাসক

Share


পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার চাটমোহর প্রেসক্লাবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
বুধবার (৬ মে) সকালে তিনি চাটমোহরে পৌঁছালে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত মতবিনিমযয়ে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।

জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু চাটমোহর প্রেসক্লাবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি চাটমোহর প্রেসক্লাবে আগামীতে উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের শুরুতে প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন