আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো নাগরিক কমিটি

Share


চীফ রিপোর্টার: জাহাঙ্গীর হোসেন
পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানিয়েছে পাবনা নাগরিক কমিটি। কমিটির পক্ষে সাধারন সম্পাদক আবুল বাশার খান জুয়েল, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, রবিউল ইসলাম রবি, মাহবুব আলম, যুগ্ন সাধারন সম্পাদক আবু নুর আশফাক আহমেদ লর্ড, যুগ্ন দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভুঁইয়া, সহঃ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন ইমন, সহঃ প্রচার সম্পাদক নাঈম ইমতিয়াজসহ কমিটির সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দিত করেন। জহুরুল ইসলাম বিশুর দক্ষতা ও যোগ্যতার ছোঁয়ায় পাবনা জেলা পরিষদের কার্যক্রম সমৃদ্ধ হবে ও জেলাবাসী আলোকিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন