মোঃ বিপ্লব ইসলাম : দিনাজপুর প্রতিনিধি
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”
২৬ নভেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


