মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Share

নিজস্ব সংবাদদাতা

অদ্য ২০শে অক্টোবর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম সভাপতিত্বে সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মেহেরপুর জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মেহেরপুরসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন