আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Share



পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জিয়াউল হক রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির আসিফ মাহমুদ। কমিটির সহ-সভাপতি হয়েছেন মাছরাঙ্গা টিভির রাতুল ইসলাম সুমন ও বৈশাখী টিভির তুহিন আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সদরুদ্দীন মিলন মাহমুদ, কল্যাণ সম্পাদক ওয়ান নিউজের আসাদুজ্জামান মানিক, অর্থ সম্পাদক চ্যানেল আই এর শাহিনুর রহমান। এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন স্টার নিউজের তুহিন মোল্লা, ক্রীড়া সম্পাদক হয়েছেন এখন টিভির সোহাগ মল্লিক এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন যমুনা টিভির আলামিন হোসেন। কার্যকরী সদস্যরা হলেন হাসান মাহমুদ ও জাহিদুল ইসলাম। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আঁখিনুর ইসলাম রেমন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ পেশাগত মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন