আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

নবাগত জেলা প্রশাসকের আগমনে ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আজ শাহরাস্তি মডেল থানায় আগমন করেন। এসময় তাঁকে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। এসময় চাঁদপুর জেলা প্রশাসক শাহরাস্তি উপজেলার বিভিন্ন দপ্তর ও থানা কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। পরবর্তীতে তিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় যোগদান করেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি শাহরাস্তি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কিভাবে আগামী দিনে মানুষের কল্যাণসহ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, ইভটিজিং এর মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হাত থেকে শাহরাস্তি উপজেলাকে রক্ষা করা যায় এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ ও মতবিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এসময় নবাগত জেলা প্রশাসক তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন