আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

নারী উদ্যোক্তাদের নিয়ে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত

Share



চীফ রিপোর্টার: জাহাঙ্গীর হোসেন
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অর্থায়নে উৎসাহিত করতে এনসিসি ব্যাংকের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও গ্রিন ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় এনসিসি ব্যাংক পাবনা শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রিন ফাইন্যান্স’ শীর্ষক এই প্রশিক্ষণ সেশনটি সম্পন্ন হয়। সারাদেশব্যাপী নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে ব্যাংকের চলমান কর্মসূচির অংশ হিসেবে পাবনা শাখা এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোঃ কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, “অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। এনসিসি ব্যাংক সব সময় উদ্যোক্তাদের পাশে আছে। বিশেষ করে গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে পরিবেশবান্ধব ব্যবসা প্রসারে আমরা সহজ শর্তে ঋণ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রেনিং সেশন পরিচালনায় ছিলেন অফিসার আবু নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রাশেদ রানা, এফ এ ভি পি, এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল আলিমসহ ব্যাংকের অন্যান্য অফিসার বৃন্দ।
প্রশিক্ষণে পাবনার বিভিন্ন খাতের প্রায় ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসার হিসাবরক্ষণ, বিপণন কৌশল এবং বিশেষ করে ‘গ্রিন ফাইন্যান্স’ বা পরিবেশবান্ধব ব্যবসায়িক প্রকল্পে ব্যাংকিং ঋণের সুবিধা ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এছাড়াও নারীদের জন্য এনসিসি ব্যাংকের বিশেষায়িত ব্র্যান্ড প্রোডাক্ট পরমা ওমেন্স ব্যাংকিং নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইয়াসমিন হক (নিপা ইসলাম, জয়িতা গ্রুপ এর অ্যাডমিন), সৈয়দা সোনিয়া খাতুন (সোনিয়াস কিচেন), আরমান আরা করবী (ভোজন বিলাস), মোছাঃ বিউটি খাতুন (নকশী কুটির), রাবেয়া বসরী সীমা (টাচ এন্ড গ্লো), উম্মে আবরার তানজি (টাচ বাই আবরার), ফরিদা পারভীন পপি (পারভীন পপি কেক গ্যালারি), জান্নাতুল ফেরদৌস (উঠোন রেস্তোরাঁ), জুবায়দা মমতাজ দিবা (সোনাদিয়া), মির্জা ইফফাত ইমতিয়াজ (জেরিন হাউজ), অর্থি ইসলাম (কেক অ্যান্ড ক্রাফটি), মিতানুর কুয়াশা (কুয়াশার মেহেদি আর্ট) এবং আফরিন আরা ফেরদৌস (আফরিন ফুড ফেস্ট), জেসমিন সুমি (ঝাল মিষ্টি), কামরুন নাহার নেহা (ওয়েস্ট এন্ড জেস্ট), মৌটুসি চক্রবর্তী (মোহর ঘি ভান্ডার)। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল আগ্রহী নারী শিক্ষার্থী প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন।
প্রশিক্ষণ শেষে এ ধরনের উদ্যোগকে প্রশংসা করেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা এবং ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে উদ্যোক্তাদের জন্য এনসিসি ব্যাংকের পক্ষ হতে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন