আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্স

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রিয়াপ্রেমী নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্স। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি টামটা দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকল মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্স বলেন। আমি চাই পবিত্র ঈদুল আজহায় টামটা দক্ষিণ ইউনিয়নের প্রতিটি পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সমাজের যারা বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাঁদের সকলকে ছিন্নমূল অসহায় পরিবারের পাশে থাকার আহবান জানাচ্ছি। আমি সর্বদা টামটা দক্ষিণ ইউনিয়নবাসীর সুখে দুঃখের অংশীদার হতে চাই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন