পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা পুলিশ সুপার এর কার্যালয় , পাবনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার ছুফি উল্লাহ। সভায় তিনি জেলার ফুটবলের উন্নয়ন, দক্ষ রেফারি তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পাবনা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, রেফারিবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা পুলিশ খেলাধুলার প্রসার ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সবসময়ই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Share
সাম্প্রতিক খবর


