আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পুনাকের উদ্যোগে পুলিশ লাইন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা

Share


মেহেরপুর প্রতিনিধি:
অদ্য ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ, মেহেরপুরের আয়োজনে পুলিশ লাইন ড্রিলশেডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এছাড়া মেহেরপুর জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী টুম্পা সরকার উপস্থিত ছিলেন ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), মেহেরপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুনাকের সভাপতি ও সদস্যবৃন্দ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন