সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য ঈদ উপহার তুলে দিলেন

Share

বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদদের পরিবারের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশা ঈদ উপহার ও আর্থিক সহায়তা শহীদ পরিবারের মাঝে বিতরন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন বিগত স্বৈরাচার খুনি হাসিনা কর্তৃক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন নেতাকর্মী ঘুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ ২৪ শের ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও আমাদের অনেক সহযোদ্ধা অবৈধ ও ভোট ঢাকাত সরকারের ও তাঁর নির্দেশে রাষ্ট্রযন্ত্র ও ছাত্রলীগ যুবলীগ ও গুন্ডালীগ কর্তৃক তাদের গুলিতে নিহত হয়ে শহীদ হয়েছেন।

তাই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী ও আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ আমাদের সেই শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন আমি তা যথাযথভাবে প্রতিটি শহীদ পরিবারের মাঝে তুলে দিলাম।

এসময় খন্দকার এনামুল হক এনাম প্রধানমন্ত্রীকে এই মহতী উদ্যোগ ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন