বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
আগামী ১৬ মে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল খনন উদ্বোধন ও জনসভাকে ঘিরে আজ চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) লুৎফর রহমান, কচুয়া সার্কেলের আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ও জেলার অন্যান্য অফিসারগণসহ ভেন্যু পরিদর্শন করেন।
এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য সদস্যগণ মিলে জনসভাস্থল ও খাল খননের এরিয়া হেঁটে হেঁটে পরিদর্শন করেন। এ ছাড়াও ১৬ মে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অত্যন্ত সুশৃঙ্খল এবং সাধারণ জনগণের চলাফেরায় যেন কোন প্রকার অসুবিধা না হয় এসব বিষয়ে কথা বলেন।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় ১৬ মে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চাঁদপুর জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ ও বিএনপির স্থানীয় সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে করছেন ব্যাপক আয়োজন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঐ দিন চাঁদপুর জেলায় খাল খননসহ চাঁদপুর সদরে ফ্যামিলি কার্ড বিতরন উদ্বোধনসহ রয়েছে আরও কিছু কর্মসূচী।
আজ পুলিশ সুপার ভেন্যু পরিদর্শন কালে শাহরাস্তি উপজেলার বিএনপিসহ টামটা দক্ষিণ ও উত্তর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী চাঁদপুর আগমন ও জনসভাকে ঘিরে পুলিশ সুপারের ভেন্যু পরিদর্শন

Share
সাম্প্রতিক খবর

