আই ওয়ান টিভি ডেস্ক-
অল্প কিছুক্ষনের মধ্যেই শাহরাস্তিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রধানমন্ত্রীর মঞ্চ ও অনুষ্ঠান স্থলসহ আশপাশের এরিয়া যখন বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। তখনি শুরু হয়ে গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড়।
স্থানীয় সূত্রে জানা যায় শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। যখন বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ উৎসব উদ্দীপনায় সেখানে উপস্থিত হয়েছেন একবুক আশা আর স্বপ্ন নিয়ে। এমন সময় অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইঞ্জি. মুকবুলের উপস্থিতি একধিকে যেমন অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করেছে। অন্য দিকে আওয়ামীলীগ নেতা ইঞ্জি মুকবুলের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ইতিমধ্যে শাহরাস্তি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পূর্বেই যেন ইঞ্জি. মুকবুলকে সেখান থেকে সরানো হয় এমন দাবি তুলেছেন কেউ কেউ।
স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামীলীগের চিহ্নিত দোসর ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. মুকবুলকে সেখানে উপস্থিতির পিছনে কারা জড়িত তাঁদের এমন কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা ও গৃনা প্রকাশ করেন। আবার কেউ কেউ বলছেন বিএনপির দুঃসময়ের নেতাকর্মী ও আওয়ামী আমলে হামলা মামলার শিকার হয়েও যেখানে দাওয়াত পায়নি সেখানে আওয়ামী নেতা ইঞ্জি. মুকবুল কেমন করে দলীয় সাইনবোর্ডদারী কার্ড পেলেন এমন প্রশ্নও তুলছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আজ প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা সফরে প্রথমে শাহরাস্তিতে খোদ্দ খাল পুনঃ খনন উদ্বোধনসহ চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরন উদ্বোধন ও আরও কয়েকটি কর্মসূচী রয়েছে।

Share
সাম্প্রতিক খবর

