বিশেষ প্রতিনিধি : মনিরুল ইসলাম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আটঘরিয়াতে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে। মাজপাড়া ইউনিয়ন পর্যায়ের পার খিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন এই খেলা উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বাতেন, পারখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাসিম বিল্লাহ। খেলায় চ্যাম্পিয়ন হয় বালক বালিকা উভয় দলে রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের রানার আপ হয় পারখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক দলের কচুয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

Share
সাম্প্রতিক খবর

