আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

ফুলেল শুভেচ্ছায় কুষ্টিয়ায় প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

Share


কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক উজ্জল’র ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুলের হলরুমে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস আলি। দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ সামশুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সুধীজন, প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে ফুলের মালা গলায় দিয়ে খোলা গাড়ীতে চড়ে প্রাক্তন শিক্ষার্থীদের মোটর সাইকেল বহর নিয়ে চিরচেনা প্রিয় প্রতিষ্ঠান থেকে বেরিয়ে হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন