আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ফেনসিডিল মামলায় মেহেরপুরে একজনের যাবজ্জীবন দুইজন খালাস

Share



মেহেরপুর প্রতিনিধি: মামুন অর রশিদ

মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল রাখার অভিযোগে রানা আহম্মেদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রানা আহম্মেদ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হামিদুল হকের ছেলে।
তবে একই মামলায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন