আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

বগুড়ায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share


মোঃ শাহাদাত হোসেন : বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা ডিএনসি_এর উদ্যোগে–“মাদককে না বলুন সুস্থ জীবন গড়ুন”
এই স্লোগান কে সামনে রেখে ০৬ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার বিকাল ৪ ঘটিকায় ২০দলীয় মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়া। জনাব মো: আবদুল্লাহ আল মামুন মহোদয়।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিললুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পরিদর্শক মো: সামসুল আলম।
উক্ত প্রতিযোগিতায় বগুড়া জেলার নিবন্ধিত ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও ডিএনসি বগুড়া এর একটি টীমসহ ২০টি টীম অংশগ্রহণ করেছে।

আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অন্যান্য কমকর্তাসহ বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও বিভিন্ন পযার্য়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনালে রেনেসাঁ রিহ্যাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় “আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
অধিদপ্তরের পক্ষ থেকে ১৯টি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি কে ক্রীড়া সামগ্রী হিসেবে দাবা বোর্ড এবং জেলা ক্রীড়া অফিস বগুড়া থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সম্মানিত প্রধান অতিথি কে অধিদপ্তরের পক্ষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন -মাদকাসক্তি_মুক্তবাংলাদেশ_গড়াই_আমাদের লক্ষ্য।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন