স্টাফ রিপোর্টার: আল মামুন তালুকদার
বগুড়ার কাহালু উপজেলায় থানা পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জনাব তৌফিকুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি কাহালু থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি থানার কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের এ পরিদর্শনে সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। এতে কাহালু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Share
সাম্প্রতিক খবর

