স্টাফ রিপোর্টার: স্বাধীন আহমেদ
অদ্য ০২ মে শনিবার দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল থেকে আগামীর ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয়ভাবে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এম.পি।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংগতি রেখে মেহেরপুর জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা প্রশাসন, মেহেরপুরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠান চলাকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এম.পি মহোদয় সিলেট জেলা স্টেডিয়াম থেকে মেহেরপুরসহ দেশব্যাপী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

