মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

বিশ্বাস হলদিয়া গ্রামের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

Share



হারুন অর রশিদ: গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বিশ্বাস হলদিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ ২৯ মাননীয় সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংসদ সদস্যের সাথে আলোচনা করেন।
বিশেষ করে কিশাত হলদিয়া গ্রামের মেইন রোড হইতে বিশ্বাস হলদিয়া রেলগেট পর্যন্ত এ প্রধান সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের জোর দাবি জানান স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের জন্য এটি বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুই গ্রামে তিন টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটি ভোট কেন্দ্রও রয়েছে।মাননীয় সংসদ সদস্য এলাকাবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন