আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শুক্রবার, মে ২৯, ২০২৬

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

গতকাল ১৮ই এপ্রিল, ২০২৬ইং কুমিল্লার ঐতিহ্যবাহী দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত কার্যকরী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ীদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোবারক হোসেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পরই মোবারক হোসেন দৈনিক চকবাজারের সকল ব্যবসায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, পোলিং এজেন্ট, ও এজেন্টসহ সংশ্লিষ্টদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দৈনিক চকবাজারের ব্যবসায়ী ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোবারক হোসেনের মতামত জানতে চাইলে তিনি বলেন আমাকে দৈনিক চকবাজারের ব্যবসায়ীগন তাঁদের মূল্যবান ভোট প্রয়োগ করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এজন্য আমি দৈনিক চকবাজারের ছোট, বড়, মাজারিসহ সকল ব্যবসায়ীদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি দৈনিক চকবাজারের সকল ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি এবং ব্যবসায়ীরা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন