পাবনা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি পাবনা আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
পরবর্তীতে পাবনা জেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় পাবনা জেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, সড়ক, রেল ও নৌপথ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার ছুফি উল্লাহ মহোদয়সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Share
সাম্প্রতিক খবর

