আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Share




স্টাফ রিপোর্টার: স্বাধীন আহমেদ

অদ্য ০১ মে ২০২৬ তারিখ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুর এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র, কুষ্টিয়ার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের আন্তর্জাতিক মে দিবসের প্রতিপাদ্য ছিলোঃ
“সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত
আসবে এবার নব প্রভাত”

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে জেলা প্রশাসক, মেহেরপুরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক বৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন