আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মহান মে দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Share




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শাকিল হোসেন

সিরাজগঞ্জ, ০১ মে ২০২৬: মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়, যেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। এ সময় তিনি শ্রমিকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ।

বক্তারা বলেন, মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের স্মরণে এই দিবসের সূচনা হয়। সেই আন্দোলনের চেতনা আজও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রেরণা জোগায়।

আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি শ্রমিক সংহতি, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন