মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ফুটবল ম্যাচ

Share




বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

মাদকমুক্ত, সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে খন্দকার এনাম সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় অবস্থিত স্কাই টার্ফে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, “তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

এছাড়া তিনি আরও বলেন বর্তমান যুবসমাজকে সুস্থ ও শক্তিশালী ভাবে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় মিনি স্টেডিয়াম করার মত সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে। ইন শা আল্লাহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুববর (ইকো), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ এবং শহীদুন বশীর (রিপন)। তারা খেলাধুলার প্রসারে এ ধরনের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. নাজমুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, এম এম ইনজামুল হকসহ খন্দকার এনাম সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ। তাদের প্রচেষ্টায় পুরো আয়োজন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, অতিথি ও আয়োজকরা একসঙ্গে ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করেন। উপস্থিত দর্শকরা এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে এটিকে যুবসমাজের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন