বুধবার, জুলাই ১৫, ২০২৬

মুক্তাগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান

Share


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : জহিরুল ইসলাম

ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সুন্দর মুক্তাগাছা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল থেকে পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানার মোড় থেকে দরিচার আনি বাজার, টান বাজার, মণ্ডার দোকান হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, পৌর প্রকৌশলী সুকুমল রায়, যুবনেতা রাজিব মিত্র, সাংবাদিক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র বলেন, “মুক্তাগাছাকে সবার জন্য একটি আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এ উদ্যোগ সফল হবে।” অভিযানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে মুক্তাগাছা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন