মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Share


বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন
গতকাল মঙ্গলবার বাদ আসর শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তানদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক আবু তৈয়ব মুহাম্মদ সেলিম ও অনুষ্ঠানে বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, এনামুল গণি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল করিম মিনার, সাবেক ছাত্রনেতা মোঃ মাহবুব আলম, মোঃ সোলেমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জোবায়ের আল নাহিয়ান রাজুসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন