মামুন অর রশিদ: মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এর নেতৃত্বে আমঝুপি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আমঝুপি এলাকার মোহসিনব ট্রেডার্স এজেন্সিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। আসামীর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, হোটেল বাজার মোড় এলাকায় অবস্থিত আমিনুল ট্রেডার্সেও একই অপরাধে অধিক দামে তেল বিক্রির দায়ে আরও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Share
সাম্প্রতিক খবর

